বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

ঢাকা-সিলেট বিশ্বরোড মহাসড়কের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোটার:

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথবাহিনী ও পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া মঙ্গলবার (৩ জুন) দুপুরে মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে জেলা ও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছেন।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া চলমান আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্ট খানা খন্দগুলো সংস্কার করা হচ্ছে। মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযান চলাকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবাহ, খাটিঁহাতা হাইওয়ে থানার ওসি মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102