সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসের ভিটিকান্দি হরিপুর রাস্তায় বড় গর্ত, প্রায় ৩ কিলো রাস্তার ভাঙন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

প্রতিনিধি (কুমিল্লা), মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার থেকে শুরু করে ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি, দুলারামপুর, দাসকান্দি ও জগতপুর গ্রাম পযর্ন্ত এবং হরিপুর ব্রীজের পূর্ব দিকের রাস্তায় বড় গর্তের সৃষ্টি।

এই রাস্তাটি বিগত কয়েক বছর পূর্বে কোন রকম সংস্কার করার পর বর্তমানে রাস্তাটি দিয়ে হাজার হাজার যানবাহন চলাচলের কারণে রাস্তাটি আজ চরম বেহাল অবস্থায় পড়ে আছে। এতে এই রাস্তা দিয়ে চলাচল যাত্রী ও যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। কয়েক সপ্তাহের ব‍্যবধানে এই রাস্তার চরম ভাঙনের ফলে অনেকগুলো অটো রিকশা উল্টে গিয়ে আহত হয়েছে অনেকেই। একটি বৃষ্টি হলেই চরম ভোগান্তির মধ‍্যে পড়ে যানবাহনসহ চলাচল করতে বিরাট অসুবিধা হয় এলাকার জনসাধারণের। বেহাল এই রাস্তা দ্রুত সংস্কার না করা হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পাড়ে এলাকার মানুষজন। তবে বছরখানিক আগে আসমানিয়া সংলগ্ন গোমতী নদীর ওপর ব্রীজটি ভেঙে নতুন ব্রীজ নির্মাণ কাজ চলমান থাকায় এই ব্রীজের ওপর দিয়ে কয়েকটি উপজেলার মানুষ চলাচল করতে না পারায় ওই ব্রীজের বিকল্প হিসেবে এই রাস্তা ওপর দিয়ে দৈনিক হাজার হাজার মানুষসহ যানবাহন চলাচল করে।
কিন্ত একটু বৃষ্টি হলে এই রাস্তাটি আরো বেহাল অবস্থার সৃষ্টি হয়ে বড় বড় গর্ত হয়ে পানি জমে যায়।

এভাবে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলে দিন দিন জনসাধারণের ভোগান্তি বেড়েই চলবে আর দূর্ঘটনা বাড়বে। যানবাহনের যাত্রী, ড্রাইভার ও জনসাধারণের উপজেলা প্রশাসনের নিকট দাবি এই রাস্তাটি দ্রুত সংস্কার করে দূর্ঘটনার কবল থেকে রক্ষা করা। ৬ নং ভিটিকিন্দি ইউনিয়ন বর্তমান প‍্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি বাজেট আছে তবে অনেক সময় লাগবে। আপনি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম কে কল দেন। উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি বলেন,আগামীকাল আমার লোক পাঠাবো রাস্তাটি পরিদর্শন করতে। শীঘ্রই জনদূর্ভোগ দূর করতে রাস্তার ভাঙ্গন রোধ করতে কাজ করার আশ্বাস দেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102