সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় দামুড়হুদার প্রবাসী যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

হাসমত আলী, দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধি : পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া এসে এখন লাশ হয়ে দেশে ফিরলেন দামুড়হুদার ফিরোজ। মা-বাবা ও পরিবারর স্বপ্ন রয়ে গেছে স্বপ্নই। সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফিরোজ (২৪)। গত (২৫ মে) রোববার মালয়েশিয়ায় হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। সে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আশরাফ আলীর ছেলে।

ফিরোজ অভাবের সংসারে মা-বাবা, ভাই-বোনের মুখে হাসি ফুটাতে প্রায় ৫ বছর পূর্বে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। ধীরে ধীরে অভাব ঘুচাতে শুরু করেছিলেন। সুখের মুখও দেখার পালা এসেছিল এবার। কিন্তু তার আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। গত ২৫ মে রোববার ফার্মের কাজ করতে করতে তার হৃদরোগে আক্রান্ত হয়ে সাথে সাথেই তিনি মারা যান। তার সহপাঠীদের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এরপরই পরিবারে নেমে আসে অমানিশার অন্ধকার। বাড়িতে কান্নার রুল পড়ে। তারা দিশেহারা হয়ে পড়েন। ছেলেকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়।
গত শনিবার সকালে ( ৩১মে) ফিরোজের লাশ ঢকা এয়ারপোর্টে পৌঁছায়। তারপর ঢাকা থেকে বেলা ১২ টার দিকে নিজ বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদার আরামডাঙ্গার উদ্দেশ্য রওনা দেন। সন্ধ্যার দিকে ফিরোজের লাশ নিজ বাড়িতে পৌছালে দেখা দেয় হৃদয়বিদারক দৃশ্য ভারী হয়ে উঠে আকাশ বাতাস।
ঐদিনই রাত ১০ টার দিকে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন সম্পুর্ন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102