মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

কুমিল্লা তিতাসে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ শরিফ সরকার (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত শরিফ সরকারের বাড়ি তিতাস উপজেলার শাহপুর গ্রামে। তিনি মৃত আমালক সরকারের ছেলে।

২৬ মে সোমবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শরিফ সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তিতাস থানা পুলিশের একটি টিমও অংশ নেয়।

অভিযান চলাকালীন তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তিতাস থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, শরিফ সরকারের বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছিল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102