সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, (ভ্রাম্যমাণ প্রতিনিধি) :

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন।

রবিবার ২৫ মে দুপুরে উপজেলার বেল্টুর মোড়ে নিজ দোকানের সামনে থেকে মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অনেক চেষ্টা করার পরও রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালটিতে কর্মরত মেডিক্যাল অফিসার ডাক্তার আল আমিন জানান,তিনি দুর্ঘটনায় কবলিত হয়ে হাসপাতালে আসলে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে চিকিৎসা দিয়েছিলাম। রুগীর অবস্থা ভালো না হলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হলে,কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

হরিণাকুণ্ডু নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান এঁর উপস্থিতিতে থানা পুলিশের কর্মকর্তা (ওসি তদন্ত) মারফত আলী’র নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় হরিণাকুণ্ডু উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে সাংবাদিকদের জানান, আমার আব্বু দোকান বন্ধ করে বাড়িতে আসার সময় তার নিজের দোকানের সামনের থেকে মোটরসাইকেল ধাক্কা লেগে পড়ে যায়। মাথায় আঘাত লেগে অনেক রক্ত ক্ষরণ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তাঁহার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খোঁজ নিয়ে জানাগেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী, তিন কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) এম রউফ খান জানান,হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাটি শুনার পর দ্রুতই লাশ উদ্ধার করেন। ৭১ এর বীর মুক্তিযোদ্ধার এই মৃত্যুর ঘটনাটি সকল আইনি প্রকৃয়া শেষ পূর্বক পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাঁর মৃত্যুতে গভির শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102