মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জনবান্ধব সেবা নিশ্চিতকরণের জন্য হিউম্যান টাচ উঠিয়ে ডিজিটাল প্রক্রিয়ায় সকল কার্যক্রম নিয়ে আসবে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও মন্ত্রণালয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
ঢাকা, ১৭ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জেলা থেকে থানা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় পর্যন্ত জনগণ তাদের মৌলিক সেবা গ্রহণ করতে গিয়ে যেনো কোন ধরণের দুর্নীতি বা ঘুষ বাণিজ্যের শিকার না হয় এবং সকল কার্যক্রমকে জনবান্ধব করে গড়ে তোলার জন্য হিউম্যান টাচ উঠিয়ে ডিজিটাল প্রক্রিয়ায় সকল কার্যক্রম নিয়ে আসবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।”

আজ (শনিবার) ঢাকার আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে “বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫” উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ এ ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সুতরাং, ইন্টারনেট যেনো সর্বস্তরের জনগণ ব্যবহার করতে পারে সেজন্য মূল্য যুক্তিসঙ্গতভাবে কমিয়ে আনতে হবে। আইআইজি পর্যায়ে দাম কমিয়েছে সরকার যার সুফল গ্রাহকরা দুই-এক মাসের মধ্যে পাবেন বলে জানান তিনি। এছাড়াও শিক্ষা খাতে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, কিন্তু কৃষি-স্বাস্থ্যসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার আরো বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন আসিফ মাহমুদ।

উপদেষ্টা আরো বলেন, বিশ্বে অন্যতম ভাইব্রেন্ট এবং ইনোভেটিভ খাত হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি; এই সেক্টরে আমাদের তরুণ এবং নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আরএমজি সেক্টরে যেমন নারীরা বিশেষ অবদান রেখে দেশের অর্থনীতি সমৃদ্ধ করেছে, সেভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেক্টরে নারীদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানোর বিষয়ে তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, সাইবার নিরাপত্তা প্রদান করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। বিশেষ করে নারীদের সাইবার নিরাপত্তা প্রদান এবং সাইবার সচেতনতা বাড়ানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে বিশেষ গুরুত্ব প্রদানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হ্যাকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। টেলিকম সেবা প্রদানকারী সংস্থাকে ই-লাইসেন্স প্রদানের মাধ্যমে ই-সেবার শুভ উদ্বোধন করেন তিনি। এছাড়াও রবি আজিয়াটা কর্তৃক জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের ডিজিটাল ছড়ি বিতরণ করা হয়। পরে উপদেষ্টা বিটিআরসি ভবনের নিচতলায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাত নির্ভর ইনোভেশন কাজের প্রদর্শনীগুলো ঘুরে ঘুরে দেখেন।

“ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উদ্‌যাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব(রুটিন দায়িত্ব) মো: জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আইটিইউ এর মহাসচিব এর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102