কুমিল্লা সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা হোমনা উপজেলা ভাষানিয়া ইউনিয়ন ওমরাবাদ গ্রামে জব্বর বলি খেলার শাহজালালের বাড়িতে কালো জাদু করা পুতুল পাওয়া গিয়েছে।
১৬ মে শুক্রবার সন্ধ্যার পরে জব্বর খেলায় চ্যাম্পিয়ন শাহজালালের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
তিনি জানান আমি ৩ দিনের জন্য খাগড়াছড়ি কুস্তি খেলা খেলতে গিয়েছিলাম। খেলা শেষ করে আমি যখন বাড়িতে আসি। সন্ধ্যার পর আমার মেয়ে আম খাবে।তখনই আমার মেয়ের হাত থেকে আমটি পরে গিয়ে খাটের নিচে চলে যায়। তখন আমার স্ত্রী খাটের নিচ থেকে আমটি নিতে গেলে এই তিনটি পুঁতুল সাদা কাফন দিয়ে পেচানো একটি কালো পলিথিনে ছিল। কালো পলিথিন থেকে খুলে দেখি একটি ছেলের আকৃতি আর দুটি মেয়ে আকৃতির। ছেলের আকৃতির পুতুলের বুকের মধ্যে তারকা মারা আর শুই গাথা ঠিক তেমনি মেয়ে আকৃতির বুকেও তারকা শুই মারা। আমি দেখে অবাক হই।তারপর বিষয়টি অন্যরকম লাগে, আমি হুজুর ডেকে নিয়ে আসি আমার বাড়িতে।
হুজুর এই দৃশ্যটি দেখে আমাকে জানিয়েছেন এটি একটি কালো জাদু, যা এই কালো জাদু করা মানে একজন মানুষকে মারার একটি মাধ্যম। যাউক আমি হতাশ হয়ে যাই। তারপর রাতে সাংবাদিক কবি দেলোয়ার গিয়ে বিষয়টি তাহার নিজ ফেইসবুক পেইজে লাইভের মাধ্যমে তুলে ধরেন। বলি খেলোয়ার শাহজালাল এলাকাবাসীদেরকে বিষয়টি অবগত করেন। তবে বলি খেলোয়ার শাহজালালকে এই বিষয়টি হতাশ করেছেন।
শাহজালাল, হুজুরের নিকট একটি বিষয় জানতে চাইলে হুজুর বলেন এটি মানুষের কাজ।
শাহজালাল বললো নামগুলো বলেন।।হুজুর বললেন পরে জানানো হবে। তবে এই একটি দুঃখজনক ঘটনাটি এলাকাবাসী একটি নিন্দনীয় জানিয়েছেন। মানুষ মানুষের জন্য এতোটা নিচ হতে পারে কল্পপার বাহিরে এই কাজটি।
বর্তমানে এই তিনটি পুতুলে আরবি হরফে লেখা রয়েছে এবং বলি খেলোয়ারের বাড়িতে এই পুতুলগুলো আছে, যা এলাকাবাসী দেখতে ভিড় জমাচ্ছে।