সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক বহুবিধ পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধিতে জোরারোপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ” ডেঙ্গু প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম সমন্বিতভাবে গ্রহণ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে অধিকতর গুরুত্ব প্রদান করতে হবে।”

গতকাল (মঙ্গলবার) নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর শীতলক্ষ্যা সভাকক্ষে “ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়” সংক্রান্ত সভায় উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারণা বৃদ্ধি করতে হবে। এছাড়াও গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে এনজিও এর সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভলেন্টিয়ারি প্রতিষ্ঠান (বিএনসিসি, স্কাউট ইত্যাদি) এর সদস্যবৃন্দদের যুক্ত করতে হবে। আন্ত:মন্ত্রণালয়ভিত্তিক ডেঙ্গু ও মশক প্রতিরোধে জাতীয় কমিটির সভা দ্রুত আয়োজন এবং পূর্বের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও প্রচার-প্রচারণা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে কমিটিতে সম্পৃক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা। ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ কমিটির কার্যক্রম আরো বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভায় ডেঙ্গু মশার বিস্তার প্রতিরোধ, মশক নিধনে কর্মপরিকল্পনা, ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, বর্তমান এবং গত বছরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এর গৃহীত কার্যক্রম, মনিটরিং সেল এর কার্যক্রমসহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ নূরজাহান বেগম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102