শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লা টু হোমনা রোডে পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস চলাচলে প্রস্তুত, জন দূর্ভোগ সৃষ্টির আশংকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

হোমনা টু কুমিল্লা ভায়া গৌরীপুর রোডে পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস নামে একটি পরিবহনের মোট ৪০ টি ঢাকার রেজিষ্ট্রেশন মিনিবাস চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানা যায়। রোড পারমিট বিহীন এ অবৈধ রুপালী সুপার সার্ভিস নামে পরিবহনের হোমনা টু কুমিল্লা রোডে চলাচলের জন্য আগামীকাল উদ্বোধন করার কথা রয়েছে। হোমনা টু কুমিল্লা রোডে বহুদিন যাবত একতা সার্ভিস অত্যান্ত সুনামের সহিত সেবা দিয়ে আসছে। এ রোডে একতা পরিবহনের ৬০ টি এবং হোমনা টু ঢাকা হোমনা সুপার সার্ভিস নামে ৬০ টি বাস, ১০ সহস্রাধিক সিএনজি অটোরিকশা এং অসংখ্য ব্যাটারী চালিত রিকশা এহেন একটি সরু রোডে চলাচলের জন্য বিভিন্ন স্টেশনে জানযট লেগেই থাকে। এতে যাত্রী সাধারণ অনেক দূর্ভোগ পোহাতে হয়।

এমন দূর্ভোগের মধ্যেও যদি আরও ৪০টি পারমিট বিহীন এবং অবৈধ বডির রুপালী সুপার সার্ভিস নামে বাস এ রোডে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলাচল করে তাতে যাত্রী সাধারণ অকল্পনীয় দূর্ভোগে পরবে এবং বেড়ে যাবে দূর্ঘটনা। সেবার নামে চলবে যাত্রী নির্যাতন। এর ফলে বাস শ্রমিক, সিএনজি ড্রাইভার মালিক শ্রমিকদের মধ্যে দাংগা হাংগামা বেধে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমতাবস্তায় আশু সংঘাত ও জননিরাপত্তা ব্যাহত হতে পারে এমন পরিস্থিতিতে পরিবহনের সকল অথরিটি, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক শীর্ষ নেতৃ বৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন স্হানীয় শান্তি প্রিয় জন সাধারণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102