বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা- ২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১১ মে ২০২৫

আজ (রবিবার) মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, এই পঠ পরিবর্তনের ছোঁয়া ক্রীড়াঙ্গনে লেগেছিল। যার ফলে মাঝে কিছুটা সময় ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা ছিল। বর্তমানে ক্রীড়াঙ্গনকে সক্রীয় করতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। বিভিন্ন ফেডারেশনে এ্যডহোক কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। সারাদেশে বিভাগীয় ,জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছিল; সেগুলো পুনর্গঠনে কার্যক্রম চলমান আছে। আমরা এখন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে ক্রীড়া ফেডারেশন এবং সংস্থাগুলো পূর্ণরূপে কার্যক্রম শুরু করেছে। ক্রীড়াক্ষেত্র আবারো পুনর্জীবিত হচ্ছে।

উপদেষ্টা আরো বলেন, খেলাধুলা সমাজ থেকে বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং একটি সুন্দর জীবন গড়তে সহায়তা করে। স্পোর্টস সেক্টরে বাজেটের কিছু স্বল্পতা রয়েছে, তবে ক্রীড়াক্ষেত্রে বাজেট বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে যার সুষ্ঠু বন্টনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রগুলোকে প্রমোট করা সম্ভব হবে। এসময় তিনি বিভিন্ন কর্পোরেশন ও ব্যবসায়ীদের স্পোর্ট সেক্টরে বিনিয়োগ করার আহ্বান জানান। আমাদের তরুণ প্রজন্ম যদি সুন্দর করে গড়ে উঠতে পারে তবে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারবো বলে আশা আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ০৯-১১ মে ২০২৫ তারিখ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় তিনদিন ব্যাপী “২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫” শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস সংস্থার ৮৭ টি দলের ২১ টি ওজন শ্রেণিতে খেলোয়াড় পুরুষ ৫১৭ জন, মহিলা ২২৩ জন, বিভিন্ন সংস্থার ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং ও ম্যাটের জন্য রেফারি/জাজ ৮০ জন সর্বমোট ১০৮১ জন অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102