মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

কুমিল্লা তিতাসে আত্মহত্যার ঘটনায় মিথ্যা সংবাদের প্রতিবাদ যুবদল নেতা তোফায়েল খানের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামে এক গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা তোফায়েল আহমেদ খানকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজেই।

৮ সকাল সাড়ে ১১টায় কড়িকান্দি বাজারস্থ নিজের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিহত পারভীন আমার চাচাতো বোন। তিনি জীবিত থাকা অবস্থায় তার বড় ছেলের বউ পারভীন ও ছেলে ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার চাপ ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেন, যা সুরতহাল প্রতিবেদনে প্রমাণিত।”

তিনি আরও বলেন, “পুলিশ যাতে হয়রানি না করে, সেই উদ্দেশ্যে মামলার বিষয়টি আমাকে জানানো হয়। অর্থ লেনদেনের মিথ্যা গল্প যারা রটাচ্ছে, তারা মূল ঘটনা আড়াল করতে চায়। সাংবাদিকদের বলছি—অপসাংবাদিকতা নয়, সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালান।” সংবাদ সম্মেলনে নিহতের বড় বোন হোসনেয়ারা বলেন, “জানে আলমের ছেলে মোঃ শাহজাহান, সজিব মিয়া ও মোঃ আঃ হকের চাপেই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের ছেলে, নবম শ্রেণির ছাত্র রিফাত বলেন, “আমার মামা তোফায়েল খান আমাদের পরিবারের একজন অভিভাবকসদৃশ ব্যক্তি। তাকে ঘায়েল করতেই একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমাদের তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বরং আমরা চাই তিনি আমাদের পাশে থাকুক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

মৃত পারভীনের বালিশের নীচ থেকে তার সন্তানেরা একটি চিরকুট পায়, চিরকুটটিতে সে জানায় তার ছেলের শুশুর বাড়ীর লোকজনের মিথ্যা মামলা ও বিভিন্ন অপমান মুলক আচরন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102