সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রূপগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিবেদক :

পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনকে ইট দিয়ে থেঁতলে দেয়। বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লা, ফারুক মোল্লার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সিদ্দিক মোল্লার ছেলে সুমন মোল্লা, ওসিউদ্দিন মোল্লার ছেলে কাজল মোল্লা, মৃত নাসির মোল্লার ছেলে রিজভী।

এ বিষয়ে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সাথে তার পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে ফারুক মোল্লা তার ছেলে বাদন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সুমন মোল্লা, রিজবী মোল্লা, কাজল মোল্লাসহ অজ্ঞাত আরও ৪/৫ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়।

তিনি বলেন, তারা তার মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এসময় আমার চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত জখম করে। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রাইভেট হাসপাতালে পাঠান।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলি বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102