রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে এমন মন্তব্য করেছেন ঢাকার ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

খালেকুজ্জামান (ধামরাই ঢাকা প্রতিনিধি) :

গতকাল রবিবার (৪ মে) উপজেলার যাদবপুর ইউনিয়নে হাট বাজারসহ সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে আইনশৃংখলা রক্ষামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন মাদক ও জুয়ার সাথে কখনো মাথানত করিনি। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করতে হলে অবশ্যই আপনাদের সামাজিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। যারা মাদক সেবন করে ও কারবারের সাথে জড়িত তাদের নাম ও ঠিকানা গোপনে দিবেন। আমরা অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনবো।

বিশেষ করে বাজারে চুরি ডাকাতি রোধ করতে হলে অবশ্যই স্বাস্থ্যবান লোকদের দিয়ে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক দোকানের সামনে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। সামনে ঈদ আসছে তাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি আপনাদেরকে এলাকায় এলাকায় রাতে পাহাড়ার ব্যবস্থা করতে হবে।

যাদবপুর ইউনিয়ন পুলিশি ৭ নং বিট অফিসার আয়োজন আইনশৃঙ্খলা রক্ষামূলক আলোচনা সভায় আলতাব হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান বাদশা, দেওয়ান ফারুকসহ অন্যান্য ব্যক্তি। উপস্থিত ছিলেন বিট অফিসার থানার এসআই আব্দুল কাদের, এএসআই মিয়াজুল ইসলাম, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102