সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ধামরাইয়ে বিমান বাহিনীর সদস্যকে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নাইমুর রহমান দুর্জয়, সাভার:

ঢাকার ধামরাইয়ে বিমানবাহিনীর এক সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধরের অভিযোগে পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে থানা থেকে প্রত‍্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে বালিয়া ইউনিয়নের পাবরাইল গ্রামে ভুক্তভোগীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে শুক্রবার বিমানবাহিনীর সদস‍্য (কর্পোরাল) জসিম উদ্দিন নিজে বাদী হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর সদস‍্য জসিম উদ্দিন তার নিজ বাড়িতে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানার এএসআই সেলিম ও শহীদুর রহমানসহ পুলিশের চার সদস্য তাদের বাড়িতে যান। এ সময় জসিমের নামে ওয়ারেন্ট আছে বলে তাকে হাতকড়া পরিয়ে মারধর করতে করতে রাস্তার দিকে নিয়ে যান। জসিম নিজেকে বিমানবাহিনীর সদস্য পরিচয় দিলেও তার কথা শোনেননি। পরে পরিবারের সদস‍্যরা ওয়ারেন্ট দেখতে চাইলে ও এ ঘটনার প্রতিবাদ জানালে পুলিশ সদস‍্যরা তাদেরও মারধর করেন। এর কিছু সময় পর এএসআই সেলিম থানায় ফোন করে জানতে পারেন জসিমের নামে কোনও ওয়ারেন্ট নেই।

খবর পেয়ে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) অমল কুমার রায় ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনের হাতকড়া খুলে দেন। এছাড়াও এএসআই সেলিম ও শহীদুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অনুরোধ করে জসিম উদ্দিনের কাছে ক্ষমা চান। পরে এ ঘটনায় শুক্রবার বিমানবাহিনীর সদস‍্য নিজে বাদী হয়ে এএসআই সেলিমসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ধামরাই থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত এএসআই সেলিম ও শহীদুর রহমানকে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102