সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

আমিরিকা প্রবাসীর অর্থায়নে মনোহরদীতে ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান ও নলকূপ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি-নরসিংদী:

বৃহস্পতিবার(১ লা মে) নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান প্রবাসীর অর্থায়নে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে খিদিরপুর ইউনিয়নের সাগরদী ফাইজুল উলূম ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে তিনি সফর সঙ্গীদের নিয়ে উপজেলার চালাকচর ইউনিয়নের তালিমুল উম্মাহ্ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আবু হুরাইরা ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা, চালাকচর তারবিয়াতুল উলূম হাফিজিয়া মাদ্রাসা, হাবিজপুর উত্তরপাড়া দারুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, বাঘবের জামিয়া ইসলামীয়া নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া হুসাইনীয়া হাফিজপুর মাদ্রাসা ও এতিমখানা, বড়চাপা ইউনিয়নের হাজী সুফিয়া সাহাবউদ্দীন মাষ্টার হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা ও কাঁহেতেরগাঁও আনোয়ারুল উলূম মাদ্রাসা ও এতিমখানা-সমূহে বৈদ্যুতিক ফ্যান, নলকূপ ও শুকনো খাবার বিতরণ করেন।

উদ্বোধনকালে কাজী শরীফুল ইসলাম শাকিল সাংবাদিকদের জানান, বিভিন্ন সময়ে এতিমখানা ও অসহায়দের কল্যাণে মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এ ধরনের কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্,
এছাড়াও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন, সাগরদী ফাইজুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, মোহতামিম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রাকিবুল ইসলাম। তারা এ ধরনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এ সময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, খন্দকার সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক, মাওঃমোহাম্মদ এমরুল ইসলাম-সহ উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল, মোহাম্মদ জাকির হোসেন, মো.সুমন মিয়া-সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102