মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রামে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

চট্টগ্রাম, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল): ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা চিকিৎসক যিনি চিকিৎসাশাস্ত্র ও অধ্যাপনার জন্য বিশেষ খ্যাতিমান ছিলেন।

উপদেষ্টা আজ সকালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এ ইউএসটিসি এর প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে “The Unparalleled Legacy of National Professor Dr. Nurul Islam : Pioneering Contributions of Education, Research, Community Development, and Humanitarian Services ” – শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ১৯৮৭ সালে তিনি জাতীয় অধ্যাপক পদ অলংকৃত করেন এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আলোময় পথ দেখিয়েছিলেন বলে তিনি আজও আমাদের চিকিৎসা বিজ্ঞানের অনন্য দ্রষ্টা। তাঁর অবদান সমাজ ও দেশে অপরিসীম। এমনই একজন বিরল প্রতিভাধর, মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যাক্তিত্ব কিংবদন্তি ডা.নুরুল ইসলাম উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) স্থাপন করেছেন।

উপদেষ্টা বলেন, ডা. নুরুল ইসলাম তাঁর জীবদ্দশায় বেশ কয়েকটি সমাজসেবামূলক সংস্থার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য ও সমাজকল্যাণ উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে ইসলামিক চিকিৎসা মিশন, জনসেবা ফাউন্ডেশন, আধুনিক, জাতীয় যক্ষ্ণা সমিতি, ইউএসটিসি তার মধ্যে অন্যতম।

বক্তারা ইউএসটিসি এর প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের জীবনের বিভিন্ন বিষয়ের ওপর স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের চিকিৎসা ও বিজ্ঞান গবেষণায় তার অবদান নিয়ে আলোচনা করেন।

ইউএসটিসি এর উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর এম এ মহি উদ্দিন চৌধুরী, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস) এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. রমা বড়ুয়া।

উক্ত সেমিনারে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন আইএএইচএস এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. বদিউল আলম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102