বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা-সমাজকল্যাণ মন্ত্রী ভোট ডাকাতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশ ধ্বংস করেছে বিগত ফ্যাসিবাদী সরকার-কোটালীপাড়ায় সংস্কৃতিমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর, কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা কুমিল্লা তিতাসে টেকসই কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ বগুড়ায় নাজমুল হত্যা মামলায় ০১ জনকে গ্রেফতার করেছে সিআইডি যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর বার্তার সম্পাদক’কে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান রিয়াদকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগীরা প্রাণনাশের হুমকি দিয়েছে।

সোমবার রাতে ফোনে এই হুমকিসহ রিয়াদের পরিবারের ক্ষতি সাধনের হুমকি দিয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগী আহসানের বিরুদ্ধে জামালপুর সদর থানায় জিডি করেছেন।

নিষিদ্ধ ঘোষিত জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই ধর্ষণের ঘটনার অভিযোগের সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান পূর্ণর প্রতিনিধি হিসেবে আহসান নামে এক ব্যক্তি ফোনে জামালপুর বার্তার সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদকে প্রাণনাশসহ তার পরিবারের ক্ষতি সাধনের হুমকি দেন। এতে মাহমুদুল হাসান রিয়াদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ বলেন, আমাকে প্রাণনাশের হুমকির বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে বলেন, সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদকে হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102