কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে মজিদপুর ইউনিয়ন বিএনপি শাখা’র দ্বি বার্ষিক কাউন্সিলে সোমবার ২৮ এপ্রিল বিকেল তিনটায় মোহনপুর দাখিল মাদ্রাসা”র মাঠে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দ্বি বার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া।
উক্ত সভায় কাজী সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সেন্টু”র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোসা: রুবি ইসলাম, মো. মাহাবুব আলম সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূঁইয়া, মো. আক্তারুজ্জামান, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার প্রমুখ।
উক্ত সভার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপি প্রার্থী পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন।
বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি প্রার্থী হলেন মাজেদুল ইসলাম মিন্টু, মো:শামীম সরকার, মো:আকতার বেপারী, তাইজুল ইসলাম বাদল, মো:কামাল ও মো:বাবুল।
সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হলেন মো:আবুল কাশেম বাবুল, মো:সাইদুর রহমান বিজয়, মো:মিজান মেম্বার, তন্ময় হাসান কাজল ও আবুল হাশেম।
উপজেলা সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা আহবায়ক ওসমাণ গণি জানিয়েছেন আমরা যাচাই বাচাই করে বিএনপির যোগ্য প্রার্থীকে নির্ধারিত করে জানিয়ে দিবো।