সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

হরিণাকুণ্ডুতে ব্রি-ধান ১০১ প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ভেলিডেশন ট্রায়াল (বোরো ধান-১০১) প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সম্পুর্ণ করা হয়েছে।

হরিণাকুণ্ডু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রাম ব্লকের প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ। তিনি কৃষকদের নিয়ে প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, এসএপিপিও মনিশংকর বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, সহ আরো স্থানীয় কৃষক বৃন্দ। এসময় ভেলিডেশন ট্রায়াল (বোরো ধান) ব্রি-ধান ১০১ প্রদর্শনীর জাতের ২ একর জমির ধান প্রদর্শন করা হয়। ব্রি-ধান চাষী কৃষক মোঃ রাব্বুল হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের তত্তাবধানে আমি ব্যাপক আশাবাদী। তাছাড়াও প্রতি হোক্টরে ৮.৫ টন হারে ধানের ফলন হবে বলেও জানান ঐ কৃষক।
কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ ঘোষ শনিবার ২৬ এপ্রিল সাংবাদিকদের জানান, উপজেলা কৃষি অফিস নিয়মিত কৃষকদের নানা ধরনের সহযোগিতা সহ ফসলের প্রদর্শনীতে মাঠ পরিদর্শন করে থাকেন। কৃষকেরা এই ধান চাষে ব্যপক ফলন পাবে বলেও আশা করছি।

এই বছর ১০১ এবং ১০২ প্রদর্শনী দেওয়া আছে।আগামীতে এই ধান চাষে যাতে ব্যাপক জনপ্রিয়তা পাই সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102