সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সিরাজগঞ্জের এনায়েতপুরে পরীক্ষার খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের এনায়েতপুরে পরীক্ষার খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইমন হোসেন (১৬) খুকনী ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে। সে খুকনী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্র হিসেবে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ ঘটনায় নিহতের পরিবার বখাটে সহপাঠিদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিহতের পিতা ইমদাদুল মোল্লা ও স্বজনেরা জানান, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে কয়েকজন বখাটে সহপাঠি মেধাবী ছাত্র ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চায়। তখন সে বারণ করলে পরদিন শুক্রবার বিকেলে বাড়ি থেকে ওই বখাটেদের পরামর্শে একই গ্রামের তার সহপাঠী বন্ধু রাজিম ও রাব্বি বাড়ি থেকে ইমনকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে পার্শ্ববর্তী বেলকুচি থানার দৌলতপুর নতুন পাড়ায় নিয়ে কয়েকজন মিলে বেদম মারধর করে।খবর পেয়ে ইমনের পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে গত বুধবার বাড়ি নিয়ে আসে।

এরপর শুক্রবার ভোর রাতে তার অবস্থা আবারো বেগতিক হলে তাৎক্ষণিক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যান।এনায়েতপুর থানার ওসি মোঃ রওশন ইয়াজদানী জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। তবে তাকে মারধরের স্থানটি বেলকুচি থানার মধ্যে হলে সেখানে মামলা হবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102