রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান অসুস্থ, হাসপাতালে দেখতে গেলেন আরএমপির মুখপাত্র জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

মো: সোহেল তালুকদার, পটুয়াখালী :

২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” Animal Health Takes A team”. কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন।

২৬ এপ্রিল সকাল ১০ টায় বরিশাল ক্যাম্পাসে এক বর্নাঢ্য র‍্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে। সকাল ১১ টায় এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ,কে,এম, মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। ২৭ এপ্রিল সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনা মূল্যে পশু-পাখির চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102