রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এনায়েতপুরে মৌমাছির কামড়ে ২০ জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের এনায়েতপুরে ক্ষিপ্ত মৌমাছির কামড়ে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সাইদুল ইসলাম মন্ডলকে (৫২) কে আশংকাজনক অবস্থায় স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসার আওতায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন সাইদুল সরকারের বাড়ির তিনটি গরু। এনায়েতপুর থানার থানার খুকনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সরকার ও আহতরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণগ্রামের আমজাদ হোসেন মাস্টারের বাড়ির সামনে স্বজনেরা বসেছিল। তখন পাশেই রাস্তায় মাটি ফেলা শ্রমিক আলমগীর মন্ডলকে ক্ষিপ্ত মৌমাছির দল কামড়ে ধরে। তখন তার আত্মচিৎকারে উপস্থিত সকলে এগিয়ে গেলে সবাইকেই একের পর এক কামড়াতে থাকে মৌমাছিরা। তখন আমজাদ মাস্টারের ছেলে মিলন ও মিঠুন সরকার তাদের বাঁচাতে আগুন ধরিয়ে ধোয়া সৃষ্টি করে মৌমাছি তাড়াতে গেলে তারাও আহত হন। একের পর এক পথচারীরাও মৌমাছির আক্রমণের শিকার হন। এরপর ক্ষিপ্ত মৌমাছিরা আঞ্জু সরকার, তোতা সরকার, হাসমত সরকার, বাবুল হোসেন মাস্টার, আমজাদ মাস্টারের বাড়িতে দল আক্রমণ চালায়।তখন গোয়ালের ৩টি গরুও মৌমাছির হাত থেকে রক্ষা পায়নি। তখন ৪-৫ জন মিলে আগুনের ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াতে সক্ষম হয়। এসময় সবমিলে মৌমাছির অতর্কিত আক্রমণে মোট ২০ জনের মতো আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের প্রত্যেককে ১০ থেকে শতাধিক করে কামড়েছে। এরমধ্যে বেশি আঘাতপত্র হলেন আলমগীর হেসেন মন্ডল, সাইদুল সরকার (৫৫), মিঠুন সরকার (২৭), নুর হোসেন সরকার (৩৫), হিমেল হোসেন বাবুল মাস্টার (৫০), সোনাউল্লাহ সরকার (৩২), আবির হোসেন (২৮)। স্থানীয়রা ধারণা করছে, মৌমাছির দল কোথাও আক্রমণের শিকার হয়ে ক্ষিপ্ত হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102