বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

রাজধানীতে ডিবি কর্তৃক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো তিন নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২) ২। ৭১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও ৩। কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন মাস্টারকে এবং আজ বুধবার রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

অন্যদিকে গতকাল (২২ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাজী আলাউদ্দীনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102