রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

মনোহরদীতে জোর জবরদস্তিতে বিধবা মহিলার জমি দখলের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে মর্জিনা বেগম নামের এক বিধবা মহিলার পৈতৃক সম্পত্তি ও ভিটে বাড়ী জোর জবরদস্তিতে অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে শুকুন্দী গ্রামের মাসুদের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামের পৈতৃক সম্পত্তিতে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছেন মর্জিনা। মর্জিনার দাদী এই সম্পত্তি তার সন্তানকে দেওয়ার সুবাদে মর্জিনা ও দীর্ঘ দিন যাবৎ এ জমি ভোগ করে আসছে। এই জমিটিতে প্রায় ৪০-৪৫ বছর আগে ঘর স্থাপন করে এ পর্যন্ত তারা বসবাস করে আসছে। মর্জিনার বাবা-মা, ভাই-বোন না থাকার কারণে স্বামী মৃত্যুর বেশ কিছু দিন পর তারই চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে পার্শ্ববর্তী গ্রামের মাসুদ এর কাছে এ জমি বিক্রি করে দেয়। পরবর্তীতে মাসুদ ও তার ছেলেরা জোর জবরদস্তি করে মর্জিনার দখলীয় জমি ও বাড়ীঘর দখল করতে নানাভাবে প্রভাব খাঁটাতে থাকে। এমন কি এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সন্ত্রাসী কায়দায় মর্জিনার সম্পত্তি দখল করে ফেললে মর্জিনা জীবনের হুমকীর মুখে থানায় জিডি সহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট আদালতের স্বরণাপন্ন হয়। যাহার মামলা নং-০৬/২০২৪ বিজ্ঞ আদালত মর্জিনার জমির সকল প্রমান পর্যবেক্ষণ করে জমির উপর ১৪৫ ধারা জারী করে এবং মর্জিনাকে তার বাড়ীতে থাকার নির্দেশনা দেয়। কিন্তু গত ২১ এপ্রিল মর্জিনা বাড়ীতে না থাকা কালীন সময়ে মাসুদ ও তার ছেলেরা আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভাড়াটে সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রের মুখে মর্জিনার প্রতিবেশীদেরকে জিম্মি করে জমির উপর দেয়াল দিয়ে দেয় এবং তাকে বাড়ী থেকে উচ্ছেদ করে দেয়। সেই সাথে মর্জিনা যদি বাড়ীতে অবস্থান করে তাহলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। সে এখন নিরুপায় হয়ে অন্যের বাড়িতে বসবাস করছে।

এ ব্যাপারে মর্জিনার প্রতিবেশী ও পাশ্ববর্তী মসজিদের পেশ ইমাম ফজর আলী মৌলভী বলেন, আমি ছোট সময় থেকেই দেখে আসছি, এই জমিটি মর্জিনার বাপ-দাদাদের কিন্তু এখন তার চাচাতো ভাই বাদল বিএসসি কিভাবে বিক্রি করল তা আমাদের বোধগম্য নয়। এরপরও যাদের কাছে জমি বিক্রি করেছে, স্থানীয়ভাবে তাদের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করেছি কিন্তু তারা তাতেও পাত্তা দেয়নি। আমরা এর একটি সুষ্ঠু সমাধান চাই। আরেক প্রতিবেশী মোর্শেদ ও ফজর আলী মৌলভীর সুরে বলেন যে,একজন এতিম বিধবা মহিলার জমি অন্যজন নিয়ে যাবে এটি আমরা মেনে নিতে পারছিনা। আমরা আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান চাই।

এমতাবস্থায় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিজ্ঞ আদালত ও মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার প্রার্থনা করছেন এই ভুক্তভোগী

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102