সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রাজধানীর যাত্রবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সদস্য গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও শাহবাগ থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫) ২। ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম ৩। ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮) ৪। ছাত্রলীগ কর্মী মো. বিল্লাল (২৩) ও ৫। যুবলীগ কর্মী মো. করিম (৪০) ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গতকাল (২০ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল অনুমানিক ০৬.৪০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬/১৭ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে । সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে গ্রেফতার করা হয়। মিছিরে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়।

অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায় আজ (২০ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৬.০০ ঘটিকার দিকে শাহবাগ মোড়ে ২০/৩০ জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তৎক্ষনাৎ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জনি , মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থালে ঝটিকা মিছিলে অংশগ্রহনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102