সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহ-যশোর মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি :

মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকসহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ থেকে যশোর চাচড়া মোড় পর্যন্ত মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন তারা। পুলিশ জানায়, মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় কয়েকটি অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকসহ অবৈধ যানবাহন আটক করা হয়।

এবিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন হোসেন বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মহাসড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকসহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে আমরা অভিযান চালিয়েছি। মহাসড়ক নিরাপদ রাখতে আমাদের এই অভিযান পরিচালনা করছি। আইন মেনে শৃঙ্খলার সাথে মহাসড়ক ব্যবহার করলে আমরা দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবো।

অভিযানে হাইওয়ে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102