বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নতুন করে ভাবার সময় এসেছে আমাদের ; উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ১৬ এপ্রিল ২০২৫ :

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের। তিনি বলেন, যার কারণে গত বছরের চাইতে এবার আমরা অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে ৫৪ বছর পর আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির বাউলরা ছিল, তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হল এটাইতো আমার বাংলাদেশ। তিনি বলেন, আর এই বাংলাদেশকে প্রাণ দিয়ে রক্ষা করতে আমার আমিটা আরেকটু বড়, আরেকটু উদার করে, আমার আমিটা দেওয়ার মধ্যে দিয়ে পাওয়ার আনন্দ শিখবো, হতে পারে না ? উল্লেখ করেন।

তিনি আজ ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, যে ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে, আর বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। এ বাংলাদেশের সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো- হোক না, এই নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা।

তিনি আরো বলেন, আমাদের তরুণ প্রজন্ম ছোট বাচ্চারা যেভাবে প্রাণ দিয়েছিল তারা সেই স্বপ্নটা দেখতে পেরেছে কিনা জানিনা কিন্তু আমরা সেই স্বপ্নটা তাদের জন্য দেখবো। তিনি দেশের তরুণ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৫১ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধি তোমরা। তোমরা কি ভেবেছো, তোমরা কতটা ক্ষমতাবান, ভাবোনি। ভাবলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এতো প্রান্তিক একটা জায়গায় পড়ে থাকত না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (মওকা) প্রান্তিক জায়গায় পড়ে আছে। এই প্রান্তিকতার জায়গা থেকে মওকাকে মূলধারায় নিয়ে আসতে হবে, সেটার জন্য অনেক কাজ করতে হবে। তিনি বলেন, এই ৫১ শতাংশ জনগোষ্ঠীর আমাদের যে ছেলেমেয়েরা আছো, মওকাকে মূল ধারায় নিয়ে আসা এটা তোমাদের দায়িত্ব।

উপদেষ্টা বলেন, দেখা যাচ্ছে এই দেশের ৭৫ ভাগ জনগোষ্ঠীর দায়িত্বে আছো তরুণ প্রজন্ম তোমরা, তাহলে ভেবে দেখো কি গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে আজকে পহেলা বৈশাখ নতুন বাংলাদেশ নতুন বছরে আমরা সম্মিলিতভাবে খুব শক্তিশালী প্রয়াসের চেষ্টা চালাবো সকলে মিলে এ আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102