শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মিঠা পানির মাছ উৎপাদনে দেশের শীর্ষস্থানে রাজশাহী বিভাগ, সরবরাহ হচ্ছে ২৫ জেলায় জমি খুঁড়তেই বেরিয়ে এলো পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন বিভাগীয় প্রধানদের নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক আশুলিয়ায় বিএনপি ও যুবদল নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, এলাকায় চাঞ্চল্য! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বীমা দাবি পরিশোধ ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ, ব্যবসার অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের বীমা বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বীমা ব্যবসার মূল ভিত্তি হচ্ছে গ্রাহকের আস্থা। আর সেই আস্থা ধরে রাখতে বীমা দাবি দ্রুত, স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির কোনো বিকল্প নেই। গ্রাহকের প্রাপ্য অর্থ যথাসময়ে পরিশোধের পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চলমান ব্যবসার অগ্রগতি, নতুন ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা, বাজার উন্নয়ন কর্মসূচি, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে মতবিনিময় করা হয়। পরিবর্তনশীল বীমা বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে আরও কার্যকর ও গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী বলেন, “গ্রাহকদের আস্থা অর্জন এবং দ্রুত বীমা দাবি পরিশোধ করা প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।”
তিনি বলেন, বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গ্রাহকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চায়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, “স্বচ্ছতা, দ্রুত দাবি নিষ্পত্তি ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে কাজ করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।”
তিনি বলেন, গ্রাহকের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ, বিদ্যমান গ্রাহকদের সেবা উন্নত করা এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে কোম্পানির কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও দাবি নিষ্পত্তির ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন।
সভাটি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকসেবা, দাবি পরিশোধ এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102