সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

হরিণাকুণ্ডুতে ১৪ বছরের মাদরাসা শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক তানভীর গ্রেপ্তার

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৪ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তানভীর নামের এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন। গ্রেপ্তার তানভীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
​পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন ধরে ওই মাদরাসায় পড়াশোনা করে আসছে। অভিযোগ রয়েছে, শিশুটি ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে মাদরাসার অফিস-রুমে নিয়ে বলাৎকার করে আসতেন শিক্ষক তানভীর উদ্দীন।
​সর্বশেষ গত কয়েকদিন আগে বিকেলে অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে, ওই শিশুকে এতিমখানার হেফজ বিভাগের দোতলার একটি কক্ষে ডেকে নিয়ে আবারও বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। এমনকি ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়।
​পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে মাদরাসায় আর যাবে না বলে কান্নাকাটি শুরু করে এবং মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে আটক করে একটি কক্ষে বন্দি রাখা হয়। পরে খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
​এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার তদন্ত ওসি অসিত কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। অপরাধ যেহেতু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকায় সংঘটিত হয়েছে, তাই ভিকটিমের পরিবারকে আইনগত প্রক্রিয়া অনুযায়ী সেখানেই অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102