সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

আড়াইহাজার থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

নোমান মুন্না, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, দায়িত্বে গাফিলতি, রাজনৈতিক পক্ষপাত এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) ও স্বরাষ্ট্র সচিব এর কাছে লিখিত আবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক নেতা মো. সালাউদ্দিন মোল্লা।

১৫ এপ্রিল দেওয়া অভিযোগপত্রে সালাউদ্দিন মোল্লা দাবি করেন, ওসি এনায়েত হোসেন আড়াইহাজার থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠে আসছে। সম্প্রতি ১১ এপ্রিল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে অনুমোদনবিহীন এক বাউল গানের আসরে রাতভর অংশ নেন ওসি। অভিযোগকারী জানান, অনুষ্ঠানে সাদা পোশাকে গিয়ে গলায় লাল গামছা জড়িয়ে ওসি নাচে-গানে অংশ নেন। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম হয়।

সালাউদ্দিন মোল্লা অভিযোগ করেন, শুধু এই একটি ঘটনা নয়—ওসি এনায়েতের বিরুদ্ধে আরও নানা বিতর্কিত অভিযোগ রয়েছে। তার ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বেড়েছে। অস্ত্রধারী অপরাধীদের সঙ্গে ওসির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগে বলা হয়, গভীর রাতে সাধারণ মানুষকে আটক করে থানায় নিয়ে গিয়ে অর্থের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়। কেউ টাকা দিতে না পারলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। এতে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং পুলিশের প্রতি আস্থা বিঘ্নিত হচ্ছে।

সালাউদ্দিন মোল্লা বলেন, “ওসি এনায়েত হোসেনের কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনগণ ও পুলিশের মধ্যকার সম্পর্ক নষ্ট হচ্ছে। এমন একজন বিতর্কিত কর্মকর্তাকে থানায় রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।”

এ বিষয়ে জানার জন্য আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102