রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

বৈষম্য দূর করতে কুরআনের আইন প্রতিষ্ঠার বিকল্প নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশে কুরআনের আইন চালু ব্যতিত বৈষম্য দূর হবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। কুরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এবং বৈষম্য দূর হয়নি। বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে বৈষম্যের সৃষ্টি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। শান্তির নামে অশান্তির সাম্রাজ্য গড়ে উঠেছে। যখন যারা ক্ষমতায় বসেছে তারা তাদের স্বার্থে আইন তৈরি করে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচার, দখলদারিত্বের পথ তৈরি করেছে। রাষ্ট্রের নাগরিকদের সকল মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে জনগণকে দাসে পরিণত করা হয়েছে। মানুষের তৈরি আইনে আবারো যারাই সরকার গঠন করবে তারা দেশ ও জনগণের জন্য কিছুই করবে না, করতে পারবে না।

অতীতের মত নিজ দল ও নিজেদের জন্যই সবকিছু করবে। সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ নামক যত মতবাদ এগুলো মানুষের তৈরি। এসব মতবাদ আদর্শ হিসেবে গ্রহণ করলে ঈমানের দাবি পূরণ হবে না। ঈমানের দাবি পূরণের জন্য ইসলামের বিধান এবং রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে ও মানতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও সকল ক্ষেত্রে ইসলামের বিধান মানতে হবে। অন্য কোন বিধান মানা যাবে না।

জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে। যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্মবর্ণ, দলমত নির্বিশিষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

মঙ্গলবার রাতে রাজধানীর সবুজবাগ-মুগদা জোনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতী গণসংযোগে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আল্লাহর কাছে গ্রহনযোগ্য একমাত্র জীবন বিধান ইসলাম। ইসলাম ব্যতিত অন্য কোন আদর্শ আল্লাহর কাছে গ্রহনযোগ্য নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে। তবেই ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, ন্যায় বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে; সকল বৈষম্য দূর হবে।

দ্বীনি দাওয়াতী গণসংযোগ কার্যক্রম পরিচালনাকালে সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইন সহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১-২৫ এপ্রিল দ্বীনের দাওয়াতী গণসংযোগের অংশ হিসেবে সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102