রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য তারেক শিকারকে দল থেকে স্থায়ী বহিষ্কার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ, মোঃ রমিজ উদ্দিন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. তারেক শিকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ তারিখে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের নীতিমালা ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে নির্বাহী সদস্য পদসহ দলের সকল প্রকার সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কারের আদেশ ২৩ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। একই সঙ্গে তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশের অনুলিপি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছেও প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102