বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

হিলিতে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

পরে মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ সুজন মিঞা, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রা অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102