শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মালয়েশিয়ার চৌ কিট মার্কেটে অভিযান চালিয়ে ১০৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া কুয়ালালামপুর:

পাসার রাজা বট, অথবা পাসার চৌ কিট নামে বেশি পরিচিত। মালয়েশিয়ায় বৈধ নথি ছাড়া ব্যবসা, অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ১০৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানী কুয়ালালামপুরের চৌকিত বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ।

আটকের সময় বেশ কয়েকজন বিদেশী খালি পায়ে পালানোর চেষ্টা করেছিল, যার ফলে কেউ কেউ পড়ে গিয়ে তাদের জিনিসপত্র ফেলে রেখে যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল বাজারের কর্মী এবং গ্রাহক, কিছু বিদেশী কর্তৃপক্ষের সহানুভূতি অর্জনের চেষ্টা করছিল যাতে তাদের গ্রেপ্তার না করা হয়।

আটক অভিবাসীদের মধ্যে ১৩ বাংলাদেশি ছাড়াও ৮০ জন ইন্দোনেশিয়ান, ৫ জন মিয়ানমার, ৪ জন ভারতীয় ও একজন ইয়েমেনের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ২৩ জন নারী রয়েছেন, যাদের সবার বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।

ওয়ান ইউসুফ আরও জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩৬ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ১০৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের সন্দেহে আটক করা হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ৫২ জন সদস্য ও কর্মকর্তা অংশ নিয়েছিলেন।

আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ধারা ৬(১)(গ) এবং ধারা ১৫(১)(গ) এর অধীনে অভিযোগে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।

এদিকে, ওয়ান মোহাম্মদ সৌপি বলেছেন যে বিদেশীদের, যাদের মধ্যে যারা এই দেশে কাজ করতে চান তাদের আইন অনুসারে বৈধ ভ্রমণ নথি এবং পারমিট থাকতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102