রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা — সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৭ জুলাই ২০২৬:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে ৫ম এনিভার্সারি সেলিব্রেশন আজ রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের,এমপি। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ক্লাবের সভাপতি রেজাউল বিল্লা শিমুল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন ব্যাচের সদস্যরা বক্তৃতা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা। বাংলাদেশের সমাজকল্যাণমূলক কাজ, সমাজ পরিবর্তনের কাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, এজন্য আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে, নৈতিকতা শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে। সাইবার বুলিং এর শিকার যাতে না হয়, নারী নির্যাতন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলে মিলে আমাদেরকে কাজ করতে হবে।
সুশীল সমাজ গঠন, স্টুডেন্টদের মেধার বিকাশ, দুর্যোগকালীন মানুষদের ত্রাণ সহায়তা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব করে যাচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের গত পাঁচ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে এই ক্লাব সমাজের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, ক্লাবটি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশে থেকে দেশের সার্বিক কল্যাণে ভূমিকা রেখে চলেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড শিক্ষার্থী ও এলামনাইদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা তরুণ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। এ জন্য তিনি ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আশা প্রকাশ করেন, ক্লাবটি ভবিষ্যতেও একইভাবে সমাজকল্যাণমূলক কাজ ও সৃজনশীল সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এবিএস ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থী-শিক্ষক-
এলামনাইদের মধ্যে সেতুবন্ধন অটুট রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যান্য পর্ব
অনুষ্ঠানে আরও ছিল আলোচনা পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা এবং নৈশভোজ। প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে ক্লাবের নেতৃবৃন্দ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল প্রাক্তন ও বর্তমান সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতেও এই ঐতিহ্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102