রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার ১১ বছরের শিশু, পরিবারের বুকে ফিরল ওয়াসিম

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
দুই দিনের উৎকণ্ঠা, অজানা শঙ্কা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে ১১ বছর বয়সী শিশু ওয়াসিম আব্দুল্লাহ। কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার থেকে তাকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করেছে মেঘনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মানিকারচর বাজারে শাহ আলমের সার দোকানের সামনে একটি শিশুকে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি মেঘনা থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানার হেফাজতে নেয়।
পরবর্তীতে শিশুটির পরিচয় শনাক্তে উদ্যোগ নেয় পুলিশ। যাচাই-বাছাই শেষে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটির নাম ওয়াসিম আব্দুল্লাহ (১১)। সে কুমিল্লার হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন ও তৈয়বার ছেলে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে তার অভিভাবকরা থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাইয়ের মাধ্যমে ওয়াসিমকে সনাক্ত করেন। সব ধরনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
শিশুটির স্বজনরা জানান, গত ১০ জুলাই থেকে ওয়াসিম নিখোঁজ ছিল। টানা দুই দিনের উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মেঘনা থানা পুলিশের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করে সব ধরনের আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ শিশু উদ্ধারে মেঘনা থানা পুলিশ সর্বদা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102