রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নোহা গাড়ী ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেফতার ৯ জন!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:


ঢাকার আশুলিয়ায় ডিবি (উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় একটি নোহা গাড়ী এবং ডিবি পুলিশ পরিচয়ে অপরাধ সংঘটনের বিভিন্ন সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করা হয়। ​১৪ জুলাই ২০২৬ রাত ৯:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন নবীনগর স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁ’র পার্কিং মাঠে এই অভিযান পরিচালিত হয়।

​​ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সংগীয় ফোর্স এই সফল অভিযান পরিচালনা করেন।

​​গ্রেফতারকৃত পেশাদার ডাকাত দলের সদস্যরা হলেন, ১. মোঃ শামীম রেজা (৩০)সিরাজগঞ্জ (বর্তমান আশুলিয়া, ঢাকা) ২. মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০) সিরাজগঞ্জ (বর্তমান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) ৩. মোঃ রাশেদ (৩৮) শেরপুর, বগুড়া, ৪. পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮) উজিরপুর, বরিশাল (বর্তমান আশুলিয়া, ঢাকা), ৫. মোঃ কামাল হোসেন (৪৫) পাবনা (বর্তমান আশুলিয়া, ঢাকা), ৬. মোঃ সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২) কালিয়া, নড়াইল (বর্তমান আশুলিয়া, ঢাকা), ৭. মোঃ কামরুল হোসেন (৫৪) সাভার মডেল, ঢাকা, ৮. মোঃ মনিরুল ইসলাম (৪০) মিরপুর, কুষ্টিয়া (বর্তমান গাছা, গাজীপুর), ৯. মোঃ রাসেল (৩৫) বেলাবো, নরসিংদী (বর্তমান সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)।

​​আসামিদের হেফাজত থেকে ডাকাতি ও অপরাধের কাজে ব্যবহৃত নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয় ​০১ টি নীল রঙের স্কয়ার নোহা গাড়ী) ​০৩ টি ‘ডিবি’ লেখা কটি (জ্যাকেট) ​০১ টি হ্যান্ডক্যাপ ​০২ টি খেলনা পিস্তল ​০২ টি ইলেকট্রিক শক মেশিন ​০৩ টি স্টিলের ধারালো সুইচ গিয়ার ​০১ টি চাইনিজ কুড়াল।

​ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন এলাকায় ডিবি এবং র‍্যাব পরিচয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।

​গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশেরই রয়েছে দীর্ঘ অপরাধের ইতিহাস, ​জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা। ​মোঃ রাশেদের বিরুদ্ধে ৪টি ডাকাতিসহ মোট ৭টি মামলা। ​পলাশ শেখের বিরুদ্ধে ৫টি ডাকাতিসহ মোট ৬টি মামলা। ​এছাড়া শামীম রেজার বিরুদ্ধে ২টি ডাকাতি, কামাল হোসেনের বিরুদ্ধে ২টি, সোহাগের বিরুদ্ধে ৪টি এবং কামরুল হোসেনের বিরুদ্ধে ১টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে অপরাধ চক্রটির অন্যান্য সহযোগীদের ধরতেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102