রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:

​ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর) এর একটি বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গতকাল সোমবার (১৩ জুলাই, ২০২৬) রাত ১০:৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ডিবি’র এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

​গ্রেফতারকৃতদের পরিচয়, ​১. মোঃ সাব্বির সরকার (২৪): পিতা- মোঃ খোরশেদ সরকার, মাতা- মোসাঃ সুফিয়া বেগম। সাং- বগাবাড়ি, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা। ২. মোঃ রাসেল (২৫): পিতা- মৃত চাঁন মিয়া, মাতা- নাসিমা বেগম। সাং- (সরলপাড়া) স্বল্প গ্রাম, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ। সে বর্তমানে আশুলিয়ার বাইপাইল ভূঁইয়াপাড়া এলাকায় বাদল ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

​​পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০,০০০ হাজার টাকা।

​পুলিশি রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দুর্ধর্ষ অপরাধী ও পেশাদার মাদক ব্যবসায়ী ১ নং আসামি সাব্বির সরকারের বিরুদ্ধে এর আগেও ১টি ছিনতাই মামলা এবং ২ নং আসামি রাসেলের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ডিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102