সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কুমিল্লা মুরাদনগরে ছাগলের ঘাস খাওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

রিপোর্ট: মোঃরমিজ উদ্দিন :

কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াখাল ও দিঘীরপাড় গ্রামের মধ্যে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল-দিঘীরপাড় বিল এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন— কুড়াখাল গ্রামের কামরুল হাসান (৬২),
তার ছেলে হৃদয় সরকার কাজল(৩১), আলম, সিয়াম, বশির ও ইমরান। দিঘীরপাড় গ্রামের সজীব মুন্সি (৩৫), হৃদয় কাজী (২৩), জুয়েল কাজী (২৩), বশির মুন্সি (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াখাল গ্রামের কামরুল হাসান তার কয়েকটি ছাগল নিয়ে কুড়াখাল-দিঘীরপাড় বিলের ফাঁকা জমিতে ঘাস খাওয়াতে যান।

এ সময় দিঘীরপাড় গ্রামের সজীব মুন্সি অভিযোগ করেন, কামরুল তার জমির ঘাস ছাগলের মাধ্যমে খাওয়াচ্ছেন এবং কেটে নিচ্ছেন। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতি এবং পরে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কামরুল হাসান, তার ছেলে হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় সজীব মোবাইল ফোনে নিজ গ্রাম থেকে লোকজন ডেকে আনেন, অপরপক্ষও লোকজন নিয়ে প্রতিরোধ গড়ে তোলে।
কামরুল হাসান অভিযোগ করেন, “ছাগল নিয়ে ফাঁকা জমিতে ঘাস খাওয়াতে গেলে সজীব মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে। পরে আরও লোক ডেকে এনে আমাদের উপর হামলা চালায়।”
অপরদিকে সজীব মুন্সি বলেন, “আমি নিজ খরচে ঘাস খেত করেছি। প্রতিদিন কেউ না কেউ কেটে নিয়ে যায়। ওইদিন ছাগল দিয়ে আমার জমির ঘাস খাওয়ানো হচ্ছিল। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করতে আসে। নিজেকে বাঁচাতে আমিও লোকজন ডেকে প্রতিহত করি।”

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সুত্র সাকিব হোসেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102