রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে চুরি-ডাকাতি মামলার ৬সহ গ্রেপ্তার ৯

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে চুরি, ডাকাতি, মারামারি ও পরোয়ানাভুক্তসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১১ জুলাই) দাউদকান্দি মডেল থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চুরি ও ডাকাতি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং একটি জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চুরি ও ডাকাতি মামলার আসামিরা হলেন— মো. আলাউদ্দিন (৩০), মো. আনিছ (২৯), মো. আলী আক্কাস (৩৫), সুমন (৩০), মো. রবিউল আওয়াল (৩৭) এবং মো. করিম ওরফে আব্দুল মতিন (২৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত। এছাড়া মো. আলাউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও স্বর্ণ চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102