সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।

শনিবার বিকেল সাড়ে ৫টায় চৌহালী-শাহজাদপুর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আয়োজনে উপজেলার কেআর পাইলট মোড়ের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ স্থানীয় নানা শ্রেণি পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেন।

সাবেক সিরাজগঞ্জ চৌহালী শাহজাদপুর-৬ সংসদীয় আসন পুনরুদ্ধারে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুর রহমানের সভাপতিত্বে এ আসনটি পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, বিএনপির সহ সভাপতি আলমাছ মন্ডল, বিএনপির নেতা বাদল সরকার, সাহেব আলী, ওসমান মন্ডল, শহিদ মোল্লা ও ফরিদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন তার বক্তব্যে বলেন, আসন পুনর্বহালের দাবিতে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে সিরাজগঞ্জের-৬ চৌহালী-শাহজাদপুর আসন-২০০১ সালের ন্যায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102