সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জমি নিয়ে বিরোধ ১৪৪ ধারা জারি হরিপুরে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মৌজায় ১১ই এপ্রিল (শুক্রবার) সকালে জমি নিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।

জারির আদেশে বলা হয় দুই পক্ষের আক্রমণাত্বক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করার কারনে যে কোন সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা
রয়েছে। সে কারণে জান মাল রক্ষা ও শা’ন্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া ইউনিয়নের গেদুড়া কিসমত মৌজাস্থ এলাকা ও আটঘরিয়া বাজারে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন।

আদেশের পর থেকে ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ০৫(পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একসাথে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102