রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত ৭১ পিস এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ কুমিল্লা হোমনায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবক নিহত

ঘোড়াঘাটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের সোনামুখি বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, নাবিল পরিবহনের কোন একটি বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে নিহতের পরিবার স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। পরে আমাকে জানানো হলে, থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আমরা এখনো বাসটি সনাক্ত করতে পারিনি। নিহতের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ক্যাপশনঃ প্রতিকী ছবি (সংগৃহীত)।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102