শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যতিক্রমী উদ্যোগ:

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেবা, আস্থা ও আন্তরিকতার প্রতীক এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দীর্ঘ ১৯ বছর ধরে সফলতার সঙ্গে হজ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। সেবার এই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার গ্রহণ করেছে একটি ব্যতিক্রমী উদ্যোগ। তিন দিনের বিশেষ ওমরাহ প্যাকেজে প্রতি ৪৫ জন যাত্রীর মধ্যে একজনকে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের বিশেষ প্যাকেজে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে গত ২ মে ওমরাহ যাত্রীদের অংশগ্রহণে এক দোয়া মাহফিল, আলোচনা সভা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত ড্রয়ে প্রথম বিজয়ী হিসেবে নির্বাচিত হন ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা ওয়াসিফ মাহতাব হান্নান। তিনি প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের সম্পূর্ণ ফ্রি ওমরাহ ১৪ দিনের প্যাকেজ লাভ করেন।
পরবর্তীতে ২৫ জুন ২০২৬ তারিখ রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের সরাসরি ঢাকা–জেদ্দা–মদিনা–ঢাকা ফ্লাইটে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হন।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুফতি ইসমাইল সিরাজী বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ ১৯ বছর ধরে আমরা সততা, বিশ্বস্ততা ও আন্তরিকতার সঙ্গে হজ ও ওমরাহ সেবা দিয়ে আসছি। যাত্রীদের উৎসাহিত করতে বিভিন্ন সময় নানা উপহার ও পুরস্কারের আয়োজন করেছি। তবে সম্পূর্ণ ফ্রি ওমরাহ প্যাকেজ দেওয়ার এই উদ্যোগ আমাদের প্রতিষ্ঠানের নতুন সংযোজন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও প্রতি বিশেষ ওমরাহ প্যাকেজে একজন সৌভাগ্যবান যাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ করার সুযোগ প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা ওমরাহ সেবাকে কেবল ব্যবসা হিসেবে দেখি না; বরং আল্লাহ তাআলার পবিত্র ঘরের মেহমানদের খাদেম হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করি। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
হজ ও ওমরাহ সেবায় বিশ্বস্ততার জন্য পরিচিত এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইতোমধ্যে দেশব্যাপী অসংখ্য ওমরাহ যাত্রীর আস্থা অর্জন করেছে। সেবার মান, প্রতিশ্রুতি রক্ষা এবং গ্রাহকসন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অফিসের ঠিকানা:
এম এ এম ট্রেডিং ইন্টারন্যাশনাল ও লর্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস
২৫/এ, নওয়াব আলী টাওয়ার (৫ম তলা),
হাউজ বিল্ডিংয়ের বিপরীত পাশে,
পুরানা পল্টন, ঢাকা-১০০০।
পবিত্র ওমরাহ পালনে আগ্রহীদের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102