সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

দেশে কোন খাদ্য সংকট হবে না- কৃষি উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোন সম্ভবনা নেই। দেশে কোন খাদ্য সংকট হবে না।

উপদেষ্টা আজ সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওরে বোরো ধান কাটা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দেশেের খাদ্য মজুদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে এবার প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়েছে। দেশে খাদ্য সংকট হওয়ার কোন সম্ভাবনাই নেই। খাদ্য পর্যাপ্ত মজুদ আছে।

গতকাল আপনারা জেনেছেন যে, ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, চাউলের ক্রয়মূল্য ৪৯ টাকা ও গমের ক্রয়মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন ধান কাটা শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন কৃষি উপদেষ্টা।

হাওরের বাঁধ ভেঙ্গে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, বাঁধের কোন সমস্যা থাকলে এখনই বলেন সেটা সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন বাঁধ নিয়ে সমস্যা হয় তাহলে সেই প্রকৌশলীর সমস্যা হবে বলে উপদেষ্টা হুঁশিয়ারি দেন। যদি কোন বাঁধ নিয়ে শঙ্কা থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারেরও শঙ্কা থাকবে।
ধান যখন কেনা শুরু হয় তখন মাঠেই মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায় এরকম প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, এজন্য এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে, আমি এসেছি এই বিষয়ে আমি পরিদর্শন করে যাব। ধান কাটা নিয়ে কোন সিন্ডিকেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট থাকলে আপনারা আমাদের জানান আমরা সোজা করে দেব।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা বোরো ধান কাটার উদ্বোধন করেন ও কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন। পরে উপদেষ্টা শান্তিগঞ্জ উপজেলার এল এস ডি পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102