মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের ‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে শীর্ষে বায়োপিক ‘মাইকেল’ জার্মানিকে বিদায় করে ইতিহাস গড়ল প্যারাগুয়ে, দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা সিরাজগঞ্জ’ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে-শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

জার্মানিকে বিদায় করে ইতিহাস গড়ল প্যারাগুয়ে, দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টার : বিশ্বকাপের মঞ্চে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পরাশক্তি জার্মানিকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে প্যারাগুয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই অঘটন ও অবিস্মরণীয় জয়কে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

মঙ্গলবার (১ জুলাই) লাতিন আমেরিকার এই দেশটির সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

সোমবার রাতে এক বিশেষ পুশ বার্তায় এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ফুটবল দলের এই অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্য যেন পুরো দেশবাসী একসঙ্গে উদযাপন করতে পারে, সেই সুযোগ করে দিতেই এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

নকআউট পর্বের এই ম্যাচে মাঠের লড়াইয়ে স্নায়ুযুদ্ধের চরম পরীক্ষা দিতে হয়েছে প্যারাগুয়েকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে মাঠের তীব্র লড়াই শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে স্নায়ু ধরে রেখে ৪-৩ ব্যবধানে শক্তিশালী জার্মানিকে হারিয়ে দেয় প্যারাগুয়ে।

রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই রাজপথে নেমে আসে দেশটির লাখো ফুটবলপ্রেমী। রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় বাঁধভাঙা আনন্দ-উল্লাস। কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে প্যারাগুয়ে। ফুটবলবোদ্ধারা এই জয়কে প্যারাগুয়ের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ও গৌরবময় মুহূর্ত হিসেবে আখ্যা দিচ্ছেন।

বিদ্যমান আইন অনুযায়ী, প্যারাগুয়ের প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি বিশেষ সরকারি ছুটি ঘোষণার সাংবিধানিক এখতিয়ার রয়েছে। ফুটবলারদের এই ঐতিহাসিক কীর্তিকে সম্মান জানাতেই নিজের সেই বিশেষ আইনি ক্ষমতা ব্যবহার করে এই জাতীয় ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102