শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

৪০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৬ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম- জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকায় গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল হাওলাদার ওরফে মাহমুদকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102