শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

বাংলাদেশ স্কাউটসের ২৮তম জাতীয় মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর-এ শুরু হয়েছে ৩ দিনব্যাপী ২৮তম জাতীয় মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬।
ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আমিনুল ইসলাম, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস।

বাংলাদেশ স্কাউটসের সকল অঞ্চলের সম্পাদক, আঞ্চলিক উপ-কমিশনার, আঞ্চলিক পরিচালক এবং রোভার স্কাউটবৃন্দ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। এতে গত বছরের মাল্টিপারপাস ওয়ার্কশপে প্রাপ্ত সুপারিশমালা উপস্থাপন, পর্যালোচনা ও অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি নতুন বছরের কার্যক্রমের জন্য সুপারিশমালা প্রণয়ন করা হবে।

এ ছাড়া স্ট্র্যাটেজিক প্ল্যান ২০৩০, ডিজিটাল স্কাউটিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হবে। ওয়ার্কশপটি আগামী ২৭ জুন পর্যন্ত চলবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102