রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জ্বালানি বাজেটের ৯৮ শতাংশই জীবাশ্ম জ্বালানিতে, নবায়নযোগ্য জ্বালানিতে মাত্র ২.২ শতাংশ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে Civil Aviation Master Planning Overview কর্মশালার উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার: বাণিজ্যমন্ত্রী তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান — সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে-মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাজাখোয়া গ্ৰামের ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে বিশিষ্ট ফার্নিচার মিস্ত্রী ফনি দাস এর বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে যখন গবাদি পশুর আত্মচিৎকার আর প্রতিবেশীদের ডাকাডাকিতে ঘুম ভাঙলো, ততক্ষণে আগুনে পুড়ে সব কিছুই ছাই হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে (২১ জুন) রবিবার রাত সাড়ে তিনটার সময় উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাজাখোয়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরায় পূর্ণবাসনের সহায়তার আশা ব্যক্ত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী সহ ও এলাকাবাসী।

এ ঘটনায় স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ভুক্ত ভোগী পরিবার টি মন্তব্য করেছেন কেউ বা কাহারা আগুন ধরিয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে।

এ সময় ঘরে থাকা ভুট্টা গম মরিচ ও নগদ টাকা স্বর্ণালংকার সহ, সকল প্রকার আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও কম্বল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102