রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রংপুর বিভাগ সফরে যাচ্ছেন এম. হোসাইন আহমদ

নুরুন্নবী সোহেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক এম. হোসাইন আহমেদ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনের রংপুর বিভাগ সফরে যাচ্ছেন। তিনি আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

সফরসূচি অনুযায়ী আগামী ১৭, ১৮ ও ১৯ জুন ২০২৬ পর্যন্ত তিনি রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় অবস্থান করবেন। এ সময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন জেলা, উপজেলা ও শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা এবং সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করবেন।

এম. হোসাইন আহমেদ বর্তমানে দৈনিক গড়ব বাংলাদেশ ও দৈনিক এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক মুখপাত্রের বার্তা সম্পাদক এবং ব্যাংক বীমা অর্থ নিউজের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সফরকে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালীন সময়ে সংগঠনের বর্তমান কার্যক্রম, সদস্যদের দায়িত্বশীলতা বৃদ্ধি, সাংগঠনিক সম্প্রসারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্থানীয় ইউনিটগুলোর কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রাব্বি মোল্লার প্রেস বিজ্ঞপ্তি মারফত আরো বলা হয়েছে,
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে রংপুর বিভাগের সকল ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের সার্বিক উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রও তৈরি হবে।

রংপুর বিভাগের সকল জেলা, উপজেলা ও শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সফরকে সফল ও ফলপ্রসূ করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102